কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নিষেধাজ্ঞা থেকে আবারও ক্রিকেটে ফেরাকে নিজের পুনর্জন্ম বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

শনিবার সকালে লন্ডন থেকে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই এ কথা বলেন এ লিটল মাস্টার।

আশরাফুল বলেন, এটা আমার পুনর্জন্ম। দেশকে এখনও অনেক কিছু দেয়ার আছে।

বিপিএলের দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আজ (শনিবার)  ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত সব ম্যাচ ধরনের ঘরোয়া ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও খেলতে পারবেন তিনি।

তবে আরও দুই বছর নিষিদ্ধ থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আইসিসির সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে কোনো প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…