সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরবর্তী রাষ্ট্রপতি দলের ভেতর থেকে নাকি বাইরের কোনো ব্যক্তিকে করা হবে—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। একইভাবে রাষ্ট্রপতি পদে তাঁর নিজের নাম আলোচনায় রয়েছে এবং এ বিষয়ে তিনি আগ্রহী কি না—এমন প্রশ্নেরও তিনি কোনো মন্তব্য করেননি।

সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রফিকুল মোহামেদ এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আবদুল মজিদ প্রামানিক।

উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ব…

সম্পাদকীয়

বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৫, মৃত্যু: ৩০ ডিসেম্বর ২০২৫) একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল এর মধ্যে তিন বার প্রধানমন্ত্রীর দায…