কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এবার ইংলিশ কাউন্টিতে ইমরুল কায়েস

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর এবার চতুর্থ বাংলাদেশি ক্রিকেট হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।

ইংল্যান্ড বধের পর বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে যখন খুশীর উম্মাদনা, তখনই ইমরুল কায়েসের এই সুখবর। খবরটি নাকি জানিয়েছেন খোদ সাকিব আল হাসান।

কোন এক মিটিংয়ে নাকি সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এই ব্যাপারে জানিয়েছেন। সাকিব আল হাসান নাকি বোর্ড সভাপতিকে বলেছিলেন, ‘ইমরুলের ব্যাপারে আমার কাছে ফোন এসেছে। ইংল্যান্ডের দলগুলো ওকে খেলার প্রস্তাব দিয়েছে।’

গত দুই বছর ধরে ব্যাট হাতে দারুন ফর্মে থাকার উপহার হিসেবে এবার কাউন্টি জার্সি গায়ে উঠতে যাচ্ছে ইমরুলের। এখনও দলের নাম জানা না গেলেও ইমরুল একাত্তর টিভির সাথে আলাপচারিতায় বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কাউন্টিতে খেলার। আমার চেয়ে আমার বাবার বেশি ইচ্ছা ছিল। আমি যদি খেলতে পারি তাহলে আমার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন হবে এটি।’

ইমরুলের আগে আরও তিন বাংলাদেশি ইংলিশদের মাঠ মাতিয়ে এসেছেন। সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছিলেন ওরচেস্টারশায়ারে।

তামিম ইকবালের ঠিকানা হয়েছিল নটিংহ্যামশায়ারে। কিছুদিন আগে কাউন্টি খেলে এলেন সাড়াজাগানো পেসার মুস্তাফিজুর রহমান। তিনি খেলেছিলেন সাসেক্সের হয়ে। এবার ইমরুল কায়েসের ঠিকানা কোথায় হয় সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…