কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কিশোরগঞ্জে দুই সন্তানের জননীকে পিঠিয়ে হত্যা

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার কিশোরগঞ্জ উপজেলায় কল্পনা রানী (৪৫) নামে এক গৃহবধূর পিঠিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ি কামারপাড়া থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
কল্পনা রানী কামারপাড়া এলাকার ডলার ব্যবসায়ী বিষ্ণু চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কামারপাড়া এলাকার বিষ্ণু স্ত্রী থাকা অবস্থায় তিন মাস আগে পার্শ্ববর্তী তারাগঞ্জে কণিকা রানীকে (২৫) বিয়ে করেন। গত সপ্তাহে বিষ্ণু দ্বিতীয় স্ত্রী কণিকা রানীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে প্রথম স্ত্রী কল্পনা রানীর সঙ্গে বিষ্ণুর প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে বিষ্ণু কল্পনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর থেকে বিষ্ণু তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, কল্পনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…