কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে চালককে খুন করে সিএনজি ছিনতাই


মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে চালককে খুন করে রাস্তার পাশে লাশ ফেলে সিএনজি ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম পুলিশ বক্স সংলগ্ন হেমনগর ভায়া গোপালপুর সড়কের উত্তর পাশ থেকে আজ বৃহস্পতিবার সকালে সিএনজি চালকের ক্ষত লাশটি উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ। নিহত সিএনজি চালক কালিহাতী উপজেলার ইছাপুর সংলগ্ন সাতকুড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক মো. মামুন (৩৬)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মামুন বাশাইল থানার ময়না গ্রামের মজনু মিয়ার সিএনজি বহুদিন ধরে ভাড়ায় চালাতো। গত বুধবার বিকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে গোপালপুরের উক্ত স্থানে স্থানীয় লোকজন অপরিচিত একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এস আই মো. আশরাফউজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল এসে অজ্ঞাতনামা হিসেবে প্রথমে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুপুর ১২ টার দিকে খবর পেয়ে লাশের পরিবারের লোকজন এসে লাশটির পরিচয় সনাক্ত করেছে। এ প্রতিবেদন লেখার সময় এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্ততি চলছে।


 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…