কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ৪ বছরের শিশুকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসা চার বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অসহায় শিশুর বাড়ি ঘাটাইল থানার গৌরাঙ্গী গ্রামে। তার বাবার নাম লিটন মিয়া। গোপালপুর থানায় দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, ধর্ষিতা ৪ বছরের শিশু গত সোমবার মা সাবিনা বেগমের সাথে গোপালপুর উপজেলার ডুবাইল পশ্চিম পাড়া গ্রামে মামার বাড়ি বেড়াতে আসে। গত মঙ্গলবার শিশুটি বাড়ির পাশে বাগানে খেলার সময় একই পাড়ার রহিজ উদ্দীনের ছেলে জহর আলী (১৫) ও শহীদ আলীর ছেলে ইকবাল (১৭) পাশ্ববর্তী বলাই চৌকিদারের বাঁশ বাগানের ভিতর নির্জন স্থানে নিয়ে দুপুর একটার দিকে তাকে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এদিকে তার নানী শেফালী বেগম নাতনীকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে বাঁশঝাড় থেকে উদ্ধার করে। ঘটনার পর গ্রামের প্রভাবশালী মহল আপোষরফার কথা বলে শিশুটিকে হাসপাতালে না পাঠিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন গোপন সুত্রে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় মেডিক্যাল অফিসারদের দ্বারা প্রাথমিক মেডিক্যাল করান। ধর্ষণের আলামত পেয়ে শিশুর অভিভাবকদের থানায় পাঠিয়ে মামলা দায়ের করার ব্যবস্থা করান। গত বুধবার রাতে শিশুর বাবা লিটন মিয়া জহর ও ইকবালকে আসামী করে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ৭,তারিখ ৭ জুন ২০১৭ ইং। মামলার তদন্তকারি অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব হোসেন বিপিএম জানান, বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে আদালতে শিশুটি স্বীকারোক্তিমূলক জবান বন্দী দেন। বর্তমানে আসামীরা পলাতক রয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…