কাগজ২৪ — অবিচল সত্যের পথে

যে দোয়াটি পড়লে দূর হবে দুঃখ ও ঋণ!

 

 

 

ইসলামি ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। জীবনে কোন হতাশা নেই এমন মানুষও পাওয়া ভার। তাছাড়া প্রতিটি মানুষই কম বেশি ঋণগ্রস্থ। এই দুঃখ, হতাশা ও ঋণ থেকে মুক্তি পেতে চান সবাই। এ জন্য প্রতিটি মুসলমান ইসলামী জিন্দেগীর সাথে কিছু আমলের ব্যবস্থা করেছে ইসলাস। আজ আমরা এমন একটি আমলের বিষয়ে উল্লেখ করবো, যা আপনাকে এই তিনটি জিনিস থেকে মুক্তি দেবে।

প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরী(রাঃ) বলেন, একদিন রাসুলে করীম(সাঃ) মসজিদে আগমন করলেন। সেখানে তখন আনসারী আবু উমামা (রাঃ) বসা ছিলেন। তিনি বললেন, হে আবু উমামা! অসময়ে মসজিদে বসে কি করছ? আবু উমামা আরয করলেন, ইয়া রাসুলুল্লাহ! নানা ধরনের দুঃখ কষ্টে পতিত আছি। মানুষের ঋন আমার ঘাড়ে চেপে রয়েছে।

রাসুলুল্লাহ (সাঃ) বললেন, আমি তোমাকে কয়েকটি বাক্য বলে দিচ্ছি। এগুলো পাঠ করলে আল্লাহ তাআ’লা তোমার দুঃখ-দুর্দশা দূর করবেন এবং ঋণ পরিশধের ব্যবস্থা করবেন।

তুমি সকাল-সন্ধ্যা এ দোয়া পড়বেঃ “আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আ’যজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল যুবনি ওয়াল বুখলি ওয়াআউজুবিকা মিন গলাবাতিদ্দাইনি ওয়াক্বহরির রিযাল”। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَ  أَعُوذُ بِكَ مِنَ  الْعَجْزِ وَالْكَسَلِ، وَ  أَعُوذُ بِكَ مِنَ  الْبُخْلِ وَالْجُبْنِ، وَ  أَعُوذُ بِكَ مِن  ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

অর্থাৎ, “হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি দুশ্চিন্তা থেকে ও দুর্ভাবনা থেকে। কাপুরুষতা ও অলসতা থেকে আমি আপনার আশ্রয় প্রর্থনা করি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি ভীরুতা ও কৃপপনতা থেকে এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করি ঋনের ভার এবং তজ্জনিত মানুষের চাপ থেকে”।

হষরত আবু উমামা (রাঃ) বলেন, আমি মাত্র কয়েকদিন এ বাক্যগুলি পাঠ করলাম, আল্লাহ তায়া’লা এর বরকতে আমার চিন্তা দূর করে দিলেন এবং ঋনও পরিশোধ করে দিলেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…