কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বথুয়া শাকের পুষ্টি গুণ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বথুয়া আগাছা হিসেবে পরিচিত হলেও খুবই পুষ্টিসমৃদ্ধ শীতকালীন সুস্বাদু শাক। বথুয়া শাক বিভিন্ন রোগ সারাতে ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দামে খুব সস্তা। বাজারে কিনতে পাওয়া যায়। অন্যান্য প্রচলিত শাকের চেয়ে বথুয়া শাকে ভিটামিন ‘এ’ বেশি থাকে। ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণও বেশি থেকে। যেমন- ক্যালসিয়ামের পরিমাণ কলমিশাক, পুঁইশাক, পাটশাক, ডাঁটাশাক, মুলাশাক ও পালংশাকের চেয়ে বেশি থাকে। পুষ্টি বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, নিম্নে প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী বথুয়া শাকের পুষ্টিমাণ দেয়া হলো:

জলীয় অংশ             ৮৯.৬ গ্রাম
মোট খনিজ পদার্থ     ২.৬ গ্রাম
আঁশ                       ০.৮ গ্রাম
খাদ্যশক্তি                ৩০ কিলোক্যালরি
প্রোটিন                    ৩.৭ গ্রাম
চর্বি                         ০.৪ গ্রাম
শর্করা                      ২.৯ গ্রাম
ক্যালসিয়াম              ১৫০ মিলিগ্রাম
আয়রন                    ৪.২ মিলিয়াম
ক্যারোটিন (ভিটামিন এ) ১৭৪০ মাইক্রাগ্রাম
ভিটামিন বি১             ০.০১ মিলিগ্রাম
ভিটামিন বি২             ০.১৪ মিলিগ্রাম
ভিটামিন সি               ৩৫ মিলিগ্রাম
তবে এই পুষ্টিমান বথুয়া শাকের জাত ও উৎপাদনের স্থানের জন্য কিছুটা তরতম্য হতে পারে।

আয়ুর্বেদ মতে, বথুয়া শাকে রয়েছে প্রচুর ভেষজ গুণ। এই শাক সহজে হজম হয়। খিদে বাড়ায়। লঘু, শুক্র ও মল বৃদ্ধি করে, মল নিষ্কাশন করে, লিভারের অসুখ, রক্তপিণ্ড, কৃমি, অর্শ, বাত, পিত্ত ও কফ নাশ করে। দেহের ব্যথা সারায়। এই শাক ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত গম ক্ষেত, কপি ক্ষেত ও পিঁয়াজসহ বিভিন্ন শাকসবজির ক্ষেতে আগাছা হিসেবে জন্মায়।

সূত্র: নয়া দিগন্ত

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…