কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিঃ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার।

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার(৭জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতরা হলো- শুনা মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৬৫), ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী ফরিদা বেগম (৪০)।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতোয়ার রহমান জানান, উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের লোকজন পার্শ্ববর্তী গ্রাম রানাশালে ওয়াজ মাহফিল শুনতে যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ১১ জনকে নিয়ে একটি খেয়া নৌকা দিয়ে নদী পাড় হচ্ছিল। এ সময় কোনাই নদীতে খেয়া নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ৮জন সাতরিয়ে তীরে উঠতে পারলেও মা, ছেলে ও ছেলের বৌ নিখোঁজ হয়।

শনিবার (৭ জানুয়ারি) সকালে টাকিয়া কদমা গ্রামের শুনা মিয়ার স্ত্রী তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে তার ছেলে ও ছেলের বৌ। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…