কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের সখীপুরে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

 

বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ক্রিকেট লীগ মাতিয়ে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বৃহস্পতিবার স্থানীয় সৃষ্টি সংঘ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট লীগের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গ্রীনলাইন একাদশ ও সৃষ্টি সংঘ একাদশ অংশ নেয়। আশরাফুলের খেলা দেখতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক দর্শক মাঠে এসে জড়ো হতে থাকে। খেলা শুরুর আগেই মাঠের চারিদিক কানায় কানায় ভরে যায়।

সৃষ্টি সংঘ একাদশের হয়ে ৬১ বলে ৮০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। ৮০ রানে আউট হয়ে ফিরামাত্র আশরাফুল ভক্তরা তাঁকে শুভেচ্ছ জানাতে সাজঘরে ভিড় করতে থাকে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ভক্তরা। উপচে পড়া দর্শকদের জটলায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় মাঠের খেলা। ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, ক্রীড়া সংগঠক জুলফিকার হায়দার কামাল লেবু, তাহেরুল ইসলাম ইয়ারুম তালুকদার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…