সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

 

মো. সেলিম হোসেন, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর নামানুসারে টাঙ্গাইলের গোপালপুরে আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগ ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মাট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর গাউছুল আজম শিমু ও গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কাজিপুর আলহাজ্জ ফরহাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম (মাস্টার), আজগড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সহকারি শিক্ষক একরামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম ও জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ফজলুল হকসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…