সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই এমপির নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে। একই সঙ্গে হলফনামায় উল্লেখিত তথ্য এবং স্থানীয় সূত্র অনুযায়ী, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম দুজনেই বর্তমানে জীবিত।

গত রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম দাবি করেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। বক্তব্যে তিনি বলেন, তার বাবা ও দাদা যুদ্ধে শহীদ হয়েছেন এবং পরিবারের আরও কয়েকজন সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়া তিনি তার মাকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বলেও উল্লেখ করেন।

তবে তার হলফনামার তথ্য এবং বর্তমান পারিবারিক অবস্থার সঙ্গে এই বক্তব্যের অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার বাবা-মা এখনও সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করছেন।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এ জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং সংসদের কার্যবিবরণী থেকে ভুল তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শুরু করার কথাও জানান।

এদিকে, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে হওয়া ভুল বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সংসদ সদস্য নিজ এলাকায় ফিরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।

তবে দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে নিজের পরিবার সম্পর্কে এমন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় তার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের অনেকেই।

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নি…

সম্পাদকীয়

বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৫, মৃত্যু: ৩০ ডিসেম্বর ২০২৫) একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল এর মধ্যে তিন বার প্রধানমন্ত্রীর দায…