সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

গফরগাঁওয়ে অধ্যাপিকাকে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাত

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসিকে ছুরিকাঘাত করেছে দুই ছাত্রলীগ নেতা।

এ ঘটনায় জাকিয়া ফেরদৌসি বাদী হয়ে রাতেই ছাত্রলীগ নেতা মফিদুল ইসলাম টিপু ও হৃদয়কে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

কলেজ সূত্রে জানা যায়, সোমবার সকালে গফরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে হলে প্রবেশের চেষ্টা করে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মফিদুল ইসলাম টিপু ও কলেজ শাখা ছাত্রলীগের সদস্য হৃদয়। এসময় কাজী জাকিয়া ফেরদৌসি তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

এর জের ধরে টিপু ও হৃদয় সোমবার রাতে কলেজ ক্যাম্পাসের ছাত্রীনিবাসের সামনে রাস্তায় শিক্ষিকাকে ছুরিকাঘাত করে। এসময় শিক্ষিকার চিৎকারে কলেজের অধ্যক্ষ আমির হোসেন ও পথচারীরা এগিয়ে এলে ছাত্রলীগ নেতারা পালিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান ও কলেজের অন্যান্য শিক্ষকরা ছুটে এসে জাকিয়া ফেরদৌসিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন।

জাকিয়া ফেরদৌসি জানান, রাতে পৌর শহরের বাণিজ্য মেলা ঘুরে এসে কলেজ ক্যাম্পাসের ছাত্রীনিবাসে প্রবেশের সময় টিপু ও হৃদয়সহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক আমাকে ছুরিকাঘাত করে।

গফরগাঁও থানার ওসি একেএম মাহাবুবুল আলম জানান, এঘটনায় অভিযুক্ত টিপু ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…