সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

 

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় জাতীয় অনলাইন প্রেসক্লাব, খানসামা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হলো। পুরাতন কমিটির সভাপতি ধীমান চন্দ্র দাসের আহবানে আজ ৩ আগষ্ট বৃহষ্পতিবার বিকেল ৫ টায় উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের রংপুর বিভাগীয় আহবায়ক, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এখন অনলাইন নিউজের গুরুত্ব বাড়ছে। একটি নিউজ তাৎক্ষণিক পেতে সবাই অনলাইন নিউজ পোর্টাল পড়ে সেখানে প্রিন্ট সংবাদপত্রে একই নিউজটি অনেক পরে আসে। এখন প্রেসক্লাবগুলো অনলাইন প্রেসক্লাব গঠনে আগ্রহী হবে।
বাললাদেশ অনলাইন প্রেসক্লাবের রংপুর বিভাগীয় আহবায়ক ১৩ সদস্যের আহবায়ক কমিটিতে আহবায়ক ধীমান চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, সদস্যসচিব আমিনুল ইসলাম, সদস্য পদে পরাণ চন্দ্র, ভূপেন্দ্র নাথ, নূরনবী ইসলাম, এস এম রকি, শাহানুর রহমান, সাজ্জাদ হোসেন, সাকিব হাসান, আজিজার রহমান প্রমুখ ব্যক্তিদের মনোনিত করেন।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…