সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুর-বিরল সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর-বিরল স্থল বন্দর সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, ১১ কিমি হতে ১৫ কিমি এলাকার ওই সড়কে নিম্নমানের কাজ চলায় রামপুর বাজারে একটি ব্রীজ দেবে যায়। ফলে, দিনাজপুর সওজ কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে ব্রীজের উপর পাথর-বালু ফেলে সড়কের লেভেল করতে গিয়ে এলাকাবাসীর বাঁধার মুখে  পড়ে এবং কাজ আটকে যায়। এলাকাবাসীর অভিযোগ, সওজ নিম্নমানের বিটুমিনের সাথে কেরোসিন তেল মিশিয়ে সড়কের নির্মাণ কাজ করে। এ ব্যাপারে, সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অভিযোগ আমলে নিচ্ছে না।
এলাকাবাসীর দাবী সিমেন্ট দিয়ে ঢালাইকৃত ব্রীজেরউপর পাথর-বালু দিয়ে সড়ক নির্মাণ করা হলে ব্রীজটি রক্ষা হবে কিভাবে? এছাড়াও ওই সড়কে নিম্নমানের বিটুমিনের সাথে প্রকাশ্যে কেরোসিন তেল মিশিয়ে কোনমতে কার্পেটিং ও সিলকোড কাজ করা হচ্ছে। কাজ অনুযায়ী ১২ কিমি সিলকোড করার কথা কিন্তু তা করা হচ্ছে না, যার ফলে নীচের কার্পেটিং এর বড় পাথর সড়কের অনেক জায়গায় বের হয়ে গেছে। এ ব্যাপারে সওজ এর নির্বাহী প্রকৌশলী সুশিল কুমার সাহার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক নির্মাণে বিটুমিনের সাথো ৩০-৩৫ ভাগ কেরোসিন মিশ্রন করতে হবে। আর যদি ব্রীজ দেবে যায়, তাহলে বালু-পাথর দিয়ে সড়কের লেভেল করে দেয়া হবে। এদিকে এ ব্যাপারে এলাকাবাসী উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…