সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

অনৈতিক কর্মকান্ডে এএসআই ক্লোজ

অনৈতিক কর্মকান্ডে এএসআই, এএসআই ক্লোজ, কিশোরীগঞ্জ থানার এএসআই, এএসআই হিরো কামাল

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডে নীলফামারীর কিশোরীগঞ্জ থানার দারোগা এ,এস,আই হিরো কামালকে  রবিবার  জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এলাকাবাসী জানায় কিশোরীগঞ্জ থানার এ,এস,আই হিরো কামাল  শনিবার (২৬ আগষ্ট) রাতে সাদা পোষাকে যদুমণি গ্রামে এক নারীর ঘরে প্রবেশ।
এসময় ঘরে কোনো আলো না থাকায় এলাকাবাসী ঘরের দরজা খুলতে বলে। দীর্ঘ সময় পর ওই নারী দরজা খুললে এলাকাবাসী ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা দারোগা হিরো কামালকে খাটের নিচ হতে বের করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানার ওসি সহ পুলিশ সদস্য ও এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদের হস্তক্ষেপে তাকে থানায় নেয়া হয়। বিষয়টি অবগত হবার পর পুলিশ সুপার নির্দেশে  রবিবার ওই দারোগাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের যদুমণি গ্রামের বাসিন্দা ডালিম, আব্দুল হালিম, শফিকুল ইসলাম, এনামুল হক সহ অনেকেই জানান - অনৈতিক কাজের সময় দারোগা হিরো কামালকে আটক করা হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুল রশিদ জানান,  স্বামীর গ্রামের বাড়ির পাশে এই দারোগার বাড়ি হওয়ায় তারা পূর্ব-পরিচিত। মেয়েটি তার বাবার বাড়িতে বেড়াতে এসে তার ডাকেই দারোগা সেখানে গিয়েছিল।

নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেনের খানের নির্দেশে ওই দারোগাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…