সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

অপরাজনীতির নির্মম বলি সাংবাদিক মুজাক্কির : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল এক বিবৃতিতে বলেছেন, ‘এই হত্যার দায় কার? সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে কী জবাব দেবে সরকার। তার পরিবারকে কী বলে সান্তনা দেয়া হবে।’

তারা বলেন, ‘অশান্ত হয়ে ওঠা কোম্পানীগঞ্জে বিবাদমান দুই পক্ষের অপরাজনীতির নির্মম বলি হয়েছেন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ওই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। তারা বলেন, ‘সারাদেশে এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অপরাজনীতির শিকার হয়ে নিহত ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’ তারা আরও বলেন, ‘সাংবাদিক হত্যার ঘটনা আতঙ্কের। হত্যার পর বিচার না হওয়াটা উদ্বেগের। হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। নাহলে এই অবস্থার পরিবর্তন হবে না।’

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…