সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

অসুস্থ ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম খান বাবুর শয্যা পাশে ডুফা ।

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম খান বাবু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত এক বছর যাবত শয্যাশায়ী।

দৈনিক মুক্তকন্ঠ, আর টিভি, বাংলাভিশন, সিএসবি নিউজ, দিগন্ত টিভি, এশিয়ান টিভি সহ নানা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় স্পোর্টস এডিটর ও বার্তা বিভাগে কাজ করা এ সাংবাদিক বর্তমানে স্পাইনাল কডে টিবি রোগে আক্রান্ত। দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকায় অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। তিন সন্তান ও স্ত্রী নিয়ে এই কৃতী সাংবাদিক উত্তরার বাসায় মানবেতর জীবন যাপন করছে।

বর্তমানে বাবুর চিকিৎসা, সন্তানদের পড়াশুনা, সংসার ইত্যাদি নিয়ে স্ত্রী তাহমিনা আক্তার সুমি দিশেহারা।

ক্যামেরার পিছে থাকতে পছন্দ করা এই সাংবাদিকের উন্নত চিকিৎসার বিষয়ে এগিয়ে এসেছে ' ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এসোসিয়েশন' ডুফা।

ডুফার নেতৃবৃন্দ আজ সাংবাদিক বাবুর উত্তরার বাসায় গিয়ে অতি দ্রুত উন্নত চিকিৎসার বিষয়ে তার পরিবারের সাথে পরামর্শ করে। ডুফার সাথে সাথে অন্যান্য সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বাবুর পাশে থাকবে এই প্রত্যাশা সবার।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…