সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা কর্তৃক, ০১টি রিভলবার ও ০২ রাউন্ড গুলি ও চাকুসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১২ই মে দুপুরের সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আইকে রোড ওয়াপদা অফিসের সামনে পাকা রাস্তার বিপরীত পার্শ্বস্থ "মেসার্স রাবেয়া বশরী এন্টারপ্রাইজ" নামক অটোরিক্সা গেরেজে একটি অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আসামী মোঃ ফান্টু আলী (৩৫), পিতা- মৃত- ওয়াছেফ আলী মন্টু, সাং- ইস্তা, গোরস্থানের পার্শ্বে, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা এর হেফাজত হতে ০১ টি রিভলবার, ০২ রাউন্ড গুলি ও ০১ টি চাকু উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ধৃত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…