সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আইড় মাছের দাম ২৫ হাজার টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ১৭ কেজি ১০০ গ্রাম ওজনের দুইটি আইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হলদারের জালে মাছ দুইটি ধরা পড়ে।

পরে মাছ দুইটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে আনোয়ার খানের আড়তে তোলা হয়। এসময় ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় মাছ দুইটি ক্রয় করেন।

শাহজাহান বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বড় মাছের জন্য আমাদের কাছে ফোন করে। সেই দিকটি বিবেচনা করে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে মাছ দুইটি দেখতে পেয়ে ২৫ হাজার ৬০০ টাকা দিয়ে ক্রয় করেন।

পরে ঢাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছ দুটি বিক্রি করেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…