সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

গোপালপুরে ‘আওয়াজ গোপালপুর’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে রনলা (রবীন্দ্র, নজরুল ও লালন) সাহিত্য সংসদের উদ্যোগে ‘আওয়াজ গোপালপুর’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় কবি সাহিত্যিকদের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে স¥রণিকাটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও ছড়াকার আব্দুস ছাত্তার পলাশী এবং জোয়াহের আলী আহমেদ।

রনলা সাহিত্য সংসদ গোপালপুর উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট লেখক জয়নুল জমসের এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান, উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার ও লেখক মো. ইদ্রিস হোসেন এবং শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা ময়না প্রমূখ।

সংগঠনটির উপজেলা সম্পাদক খন্দকার আব্দুল মজিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মির্জা হাসানুল ইসলাম চয়ন, লেখক শিবু চন্দ্র গৌড়, কবি ও সাহিত্যিক ডা. অমৃত দেবনাথ, কবি আব্দুল জলিলসহ উপজেলার প্রবীন-নবীন লেখক ও স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…