সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন আকস্মিক শুয়ে পড়লেন আম্পায়ারসহ সব খেলোয়াড়

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দর্শকদের অনেকেই ভিমড়ি খেয়েছেন, কেউ কেউ আশঙ্কা করেছেন কোন বিপদের। কিন্তু কয়েক সেকেন্ড পর টিভি ক্যামেরায় ধরা পড়লো আসল কারণ। মাঠে উড়ছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। আর এদের হাত থেকে বাঁচতেই মাটিতে শুয়ে পড়েছেন সবাই।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গতকাল শনিবার স্বাগতিক দলের সাথে শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচে ঘটেছে এই ঘটনা।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের পঁচিশতম ওভারে মাঠে হানা দেয় মৌমাছির ঝাঁক। নিরাপত্তা কর্মীরা অগ্নি নির্বাপন স্প্রের সহায়তায় মৌমাছি তাড়ানোর চেষ্টা করেছেন। প্রায় বিশ মিনিট পর খেলা শুরু হয়েও আবার দেখা দেয় মৌমাছি। আবারও মাঠ ছেড়ে যায় ব্যাটসম্যানরা। কতক্ষণ পর মৌমাছিরা চলে গেলে পুনরায় খেলা শুরু হয়। খেলোয়াড় ও আম্পায়ার কাউকে কামড় দেয়নি মৌমাছির দল।

 

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…