কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর : পিন্টু ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

'আজান' বিতর্কের প্রতিবাদে ভারতের গায়ক সনু নিগামকে একহাত নিলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাসে চিরকুট ব্যান্ডের সাবেক এ সদস্য সনু নিগামকে নিয়ে তার বিরক্তির কথা তুলে ধরেন। পিন্টু ঘোষ লেখেন, '...সনু নিগমের গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভাল লাগে নাই, কিন্তু আমি তো তা বলিনি। সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল'।

আজানের প্রসঙ্গে এ শিল্পী বলেন, 'আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। জীবনে বহুবার এই মিষ্টি সুরে কেঁপে উঠেছি। আযানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ-কেওয়াজ বন্ধ করে দিই, সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যারা গান শিখতে আসেন, ক্লাসে তাদের প্রথম কাজ খালি গলায় আজান আর জাতীয় সঙ্গীত গাওয়া। তারপর অন্য আলাপ। জানি না কে কীভাবে নেবেন, আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর তাবত সুর যার মধ্যে বিদ্যমান তার নাম আজান।

গেলো সোমবার সকালে সনু নিগাম টুইটারে লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরো লেখেন, মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ। সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেছেন।   এমন মন্তব্যের পর থেকেই তোপের মুখে পড়েছেন সনু।

pinto-ghosh2

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…