সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান বিভিন্ন প্রণোদনা সম্পর্কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য তুর্কি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য তুরস্ককে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, দুই দেশের মধ্যে শিল্প অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার হলেও তা বাড়িয়ে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে।

তিনি আরও বলেন, তার প্রথম দ্বিপক্ষীয় সফর ছিল তুরস্কে এবং সে সময় দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছিল। হাকান ফিদানের ঢাকা সফরকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সহযোগিতা, সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে।

ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থনের জন্য দেশটির সরকার এবং বিশেষ করে হাকান ফিদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে তুরস্কের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

আরও পড়ুন

জাতীয়

নিউইয়র্কে ফাহিম সালেহর দাফন সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম নিউইয়র্কে নিহত বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠায়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন তা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…