সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

আজিমপুরে শায়িত পুলিশ কর্মকর্তা রৌশন আরা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কঙ্গোতে জাতিসংঘ মিশন পরিদর্শনে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগমকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। চার দফা জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় দেশের প্রথম এই নারী পুলিশ সুপার।

বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসে রৌশন আরার মরদেহ। এ সময় বিমানবন্দরে নিহতের স্বজন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে রৌশন আরার মরদেহ নেয়া হয় ঢাকার বাসায়। পরে মহানগর সোসাইটি জামে মসজিদ, মগবাজারের নয়াটোলা টিএন্ডটি কলোনি জামে মসজিদ, মগবাজার ওয়্যারলেস জামে মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্সে হয় চার দফা জানাজা।

রৌশন আরা ছিলেন দেশের প্রথম নারী পুলিশ সুপার। সবশেষ অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় ছিলেন ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে। রৌশন আরা বেগমকে নিয়ে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদে বলেন, 'সহজ সরল বুদ্ধিমতি অফিসার ছিলেন। খুবই দায়িত্বশীল ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ সু্পার ছিলেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রৌশন আরা বেগম প্রসঙ্গে বলেন, 'সৎ দক্ষ এবং কর্তব্য-পরায়ন পুলিশ অফিসার ছিলেন। আমাদের পুলিশ সার্ভিস একটি সম্পদ হারানো।'

গেল রবিবার কঙ্গোর রাজধানী কিনসাসাতে রৌশন আরাকে বহন করা গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…