সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে স্কুলে আগুন, পুড়ে ছাই নথিপত্র

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ৮নং দাড়খোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট ) বিকালে আগুনে লেগে বিদ্যালয়ের আসবাবপত্র, মূল্যবান শিক্ষা -উপকরণসহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
স্থানীয় এলাকাবাসী জানান- আকস্মিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুম থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে অফিস রুমসহ ৩টি শ্রেণীকক্ষে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে পঞ্চগড় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক এর নেতৃত্বে বিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বিদ্যালয়ের যাবতীয় পুড়ে ছাই হয়ে যায়।

আটোয়ারী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় লাখ টাকা মূল্যের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…