সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
রবিবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তোড়িয়া বাজারের জামে মসজিদের সামনে থেকে আটক করা হয় কাবিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে।

আটককৃত কাবিল উপজেলার ধামোর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মজি মোহাম্মদের ছেলে।

পুলিশের দেয়া তথ্যমতে, পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর ইসলাম সিদ্দিকী'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তোড়িয়া বাজার জামে মসজিদের সামনে থেকে কাবিল কে আটক করা হয়। এসময় কাবিল কে তল্লাশি করলে তার হাতে থাকা বস্তায় ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…