সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিক আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিককে আটক করে থানায় সোর্পেদ করার খবর পাওয়া গেছে। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে গত বুধবার বোধগাঁও বিজিবি’র নায়েক সুবেদার মোঃ ফজলুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, বুধবার বিকালে উপজেলার ছেপড়াঝার মৌজাস্থ্য সীমান্ত পিলার নং ৪০০/৫ আর হতে অনুমান ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৩৬২০৬৮, এমএস- ৭৮ বি/৭ এর নিকট হতে একজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে আটক কৃত দু’জন সহ পলাতকের বিরুদ্ধেও মামলা রুজু করে থানায় সোর্পেদ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ তাজ উদ্দীন (৩৮), পিতা- মৃত- মগলো মোহাম্মদ, মোঃ আকেল বোবা (১৫), পিতা- মদরুল মোহাম্মদ, পলাতক হাবিল উদ্দীন (৪০), পিতা- ইসার উদ্দীন, উভয়ের সাং- চোতরাগছ, ডাকঘর- কুচিলা, থানা- ইসলামপুর, জেলা- উত্তর দিনাজপুর ভারত। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…