সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে সরকারি গাছ হরিলুট

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে আলোয়াখোয়া ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ইউপি সদস্যের বিরুদ্ধে।

আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে রাস্তা মেরামতের অযুহাতে শতাধিক মেহগনি, ইউক্যালিপ্টাস্, আম ও কাঁঠাল গাছ কেটে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন (বুধবার) হতে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীন ও আলোয়াখোয়া সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি খোকা রাম বর্মনের নেতৃত্বে সরকারি রাস্তার গাছ কাটা শুরু হলে এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে রাস্তার গাছগুলি জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়। রামপুর গ্রামের পজিরুল জানায়, রাস্তার পাশের শতাধিক গাছসহ একটি শতবর্ষী আমগাছ কেটে আত্মসাৎ করা হয়েছে।

আলোয়াখোয়া ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি খোকা রাম বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করে গাছগুলি কেটেছি। এ বিষয়ে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীনের সাথে মোবাইল ফোন কথা বললে তিনি জানান, ইউপি চেয়ারম্যানের অনুমতিতে আমরা গাছগুলি কেটেছি। ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, তিনি বলেন-ইউপি সদস্য নাসির উদ্দীনের গাছ কাটার সংবাদ শুনে আমি ইউএনও মহোদয়কে অবহিত করি এবং গাছগুলি জব্দ করি।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, গাছগুলি জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…