সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

Dinajpur, housewife’s suicide attempt, kerosene, suicide attempt in dinajpur, breaking news, breaking news of dinajpur, latest news of dinajpur, suicide

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ২১ এপ্রিল সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দরে আনোয়ারা বেগম (২২) নামে এক গৃহবধু পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে প্রতিবেশী আগুন নেভালেও গৃহবধুর শরীরের অধিকাংশই আগুনে ঝলসে যায়। স্বামী ফিরোজ হোসেন তাৎক্ষনিক ভাবে মাইক্রোবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপালে বার্ণ ইউনিটে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসকগণ জানান, গৃহবধুর অবস্থা আশংঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে ১নং নশরতপুর ইউনিয়েন নশরতপুর গ্রামের ৫নং ওয়ার্ডের কালিয়া পাড়া নামক স্থানে। প্রতিবেশীরা জানান, আক্রান্ত গৃহবধুর পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পরিবারের এমন অবস্থা সহ্য করতে না পার নিজের শরীরে আগুন লাগিয়েছে বলে ধারনা করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর ইসলাম নূরুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনা সত্য কিন্তু কি কারণে এ ঘটনা ঘটে তা জানি না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…