সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

আত্ম প্রকাশ করতে যাচ্ছে "Dhaka University Apparels & Textile Forum" নামে সংগঠন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

"Dhaka University Apparels & Textile Forum" নামে নতুন একটি সংগঠন গড়ে তোলার জন্য আজ একটি জমায়েত অনুষ্ঠিত হয় বনানীর স্টার কাবাব রেস্টুরেন্ট এ। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে কাজ করছে তাদের এক প্লাটফর্মে এনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে নিজের ও পেশার সহযোগিতা সম্প্রসারণকে সামনে রেখে গঠিত হচ্ছে এ সংগঠন ।

এ সংগঠনের উদ্যোক্তারা জানান গার্মেন্টস সেক্টর এখন বাংলাদেশের একক বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এ সেক্টরে কর্মসংস্থান তৈরি করছে লক্ষ লক্ষ বেকারের। অথচ দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পদচারনা তুলনামূলক কম।

এক সময় গার্মেন্টস সেক্টরকে দেখা হতো শ্রমিকদের কর্মক্ষেত্র হিসেবে যা ছিল অবহেলিত। কিন্তু বর্তমানে দেশ বিদেশের অনেক দক্ষ লোক কাজ করছে এবং বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। তাই এ সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারও এখন গর্বিত অংশীদার।

নবগঠিত এই সংগঠন এ সেক্টরে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টগণ আশা করছেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…