সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আদর্শহীন ঐক্য দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না-নৌ পরিবহণ মন্ত্রী

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়া জেলে থাকুক আর বাইরে থাকুক বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। ড. কামাল ও বি চৌধুরীর নেতৃত্বে যে জাতীয় ঐক্য করেছে সেই ঐক্য কোন আদর্শের ঐক্য নয়। বিএনপি এখনো জামায়াতকে ছাড়তে পারেনি। যাদের মধ্যে আদর্শিক কোন মিল নেই, তাদের আবার কিসের জোট। যে জোট কখনও আলোর মুখ দেখবেনা বলে মন্তব্য করেন।
আজ শুক্রবার বিকেলে বিআইডব্লিউটিএ বাস্তবায়নে পাবনার নগরবাড়ী ঘাটে ৫১৩ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জায়গার উপর নির্মিত আধুনিক নৌবন্দর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে সাংবাদিকদের এ কথা বলেন পরে মন্ত্রী নগরবাড়ী হরিনাথপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সমাবেশে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিআইডাব্লিউটিএ’র সিবিএ সভাপতি আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ,পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,সহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মাঝে নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান কে মানপত্র উপহার দেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। এ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোতাহার আলী বিশ্বাস।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…