সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

আদালতের পথে খালেদা জিয়া

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ব্যক্তিগত গাড়িতে বকশিবাজারে আদালতের উদ্দেশে রওয়ানা হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ।

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সকাল ১০টা মিনিটের দিকে বিচারক মো. আকতারুজ্জামান আদালতে পৌঁছেছেন। এরই মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েকজন আইনজীবীও হাজির হয়েছেন।

আদালতের ভেতর মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বসার জন্য একটি চেয়ার ও চেয়ারের সামনে দুটি ছোট টেবিল রাখা হয়েছে।

কারাগারে থাকা মামলার আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের ভেতরে সাদাপোশাক ও ইউনিফরম পরা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাজির হয়েছেন।

সেখানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়েছেন। তবে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে তাদের অনেকে জানিয়েছেন।

আদালত ভবনের বাইরের প্রাঙ্গণে র‍্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। আদালত ভবনের সামনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। আদালত এলাকায় ঢুকতে প্রত্যেককে তিন স্তরের নিরাপত্তা তল্লাশি পার হতে হচ্ছে। বকশিজারের আশপাশে রাস্তাতেও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বন্ধ রয়েছে নিকটস্থ সব দোকানপাট।

গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে।

২০০৯ সালের ৫ আগস্ট এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় শুরু থেকে কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…