সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

 

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় সুইজারল্যান্ডের হেকস ইপার’র সহযোগিতায় এবং ঠাকুরগাঁও’র সার্প-রাইটস প্রকল্পের বাস্তবায়নে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ ৯আগস্ট বুধবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে আদিবাসী সুবান মুর্মুর সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতিসংঘ কর্তৃক আদিবাসীদের অধিকার ঘোষণার ১০ বছর পূর্তি ও আদিবাসীদের জীবনধারা সম্পর্কিত নানা বিষয় নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়। শেষে আদিবাসীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: সোলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, হেকস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোজাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার কেয়া, সার্পের এডি অফিসার নাজমা বেগম এবং এমডিও মোসলেম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…