সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আদিবাসী নারীকে গাছে বেধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে চোর সন্দেহে সন্ধ্যা রানী নামে এক মধয়বয়সী আদিবাসী নারীকে চার ঘন্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদিবাসী কোচ সমিতি। আজ দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মাানববন্ধ কর্মসূচি পালিত হয়। এতে সন্ধ্যা রানীর পরিবার, আত্মীয়স্বজন, আদিবাসী ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রূপচান বর্মনসহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবী করেন।

উল্লেখ্য ঘাটাইল উপজেলার মালির চালা গ্রামের আদিবাসী নারী সন্ধ্যা রানীকে চোর সন্দেহে গাছে বেধে নির্যাতন করা হয়। এ ঘটনায় গেলো রোববার রাতে সন্ধ্যা রানী বাদি হয়ে ওই গ্রামের মনিরুল ইসলাম ভূঁইয়া, তারই ছেলে মোস্তফা ভূঁইয়া ও সজিব ভূঁইয়া এবং তার মেয়ে মোছা. খুকি ও সুমি আক্তার নামে মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…