সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আনন্দ উপচে পড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয়

স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঈদের ছুটি আর ফাঁকা রাজধানীতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় জমিয়েছেন নগরীর বিনোদন পিয়াসীরা। ছুটিতে সময় কাটাতে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নানা বয়স ও শ্রেণী-পেশার মানুষও। রাজধানীর হাতিরঝিল, শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিলো মানুষের ভিড়। পাশাপাশি অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন রাজধানীর নিকটবর্তী গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে, আশুলিয়া এলাকার ফেন্টাসী কিংডম, নন্দন পার্ক এবং নরসিংদী এলাকায় স্থাপিত ড্রিম হলিডে পার্কে। সোমবার ঈদের দিন ও আজ মঙ্গলবার বিনোদনপ্রেমী মানুষের ব্যাপক সমাগম ছিল বিনোদন কেন্দ্রেগুলোতে।

02সরেজমিন দেখা যায়, ঈদ আনন্দ যেন উপচে পড়েছে রাজধানীর হাতিরঝিলে। রাজধানীবাসীর ঘুরতে যাওয়ার পছন্দের অন্যতম স্থান এখন হাতিরঝিল। তাই সকাল থেকেই নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে আজ হাতিরঝিল। বিনোদনপ্রেমী মানুষ উপভোগ করছেন হাতিরঝিলের সৌন্দর্য। সোমবারের মতো আজো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতিরঝিলে বাড়তে থাকে মানুষের সংখ্যা। বাড়তে থাকে ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব। ঈদ উপলক্ষে হাতিরঝিলও সেজেছে নতুন সাজে। নতুন সাজে প্রস্তুত করা হয় চক্রাকার বাস, ওয়াটার বোট। তাই পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র হিসেবে আকর্ষণ করে ঈদমুখর মানুষকে। সন্ধ্যা হতে হাতিরঝিল সাজে রঙিন রূপে। চোখ ধাঁধাঁনো রঙিন আলোয় ঝলমলে হয়ে ওঠে পুরো হাতিরঝিল।
রঙবেরংয়ের দৃষ্টিনন্দন বাতি হাতিরঝিলকে এনে দেয় নজরকাড়া সৌন্দর্য। ঈদের ছুটিতে দর্শনার্থীদের নিরাপত্তায় হাতিরঝিলের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল ও সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এছাড়াও বিনোদন পেতে রাজধানীর আফতাবনগরের পূর্বাংশের খোলা জায়গায়, বসুন্ধরা আবাসিক এলাকার পেছনে তিনশ ফিট সড়কের পাশে অসংখ্য মানুষ ভিড় করেছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…