সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

আমান-নাজিমকে গ্রেফতার করেছে র‌্যাব

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিএনপির তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে। দুই নেতাকে আটকের খবর জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহাখালী ডিওএইচএস ৩১ নম্বর রোডের ২৬৭ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে রেখেছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাত ৯টার পর দুই নেতাকে আটক করা হয়। আটকের আগে নাজিম উদ্দিনের বাসায় অবস্থান করছিলেন আমান উল্লাহ আমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে আটক হলেন এ দুই নেতা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…