সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

আমার রাগ নেই : ড. জাফর ইকবাল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেছেন।

এর আগে দুপুর ১টায় ঢাকা থেকে বিমানে করে সিলেট এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় অধ্যাপক ড. জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমীন হক, মেয়ে ইয়াশিম ইকবাল ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. জাফর ইকবাল বলেন, ‘হামলার ঘটনার পর আমার জন্য সবাই অনেক কিছু করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি আমাকে সিএমএইচে আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি এসেছি বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের বলতে আমি ভালো আছি। তারপর আমি আবার ঢাকা চলে যাবো। এই দুর্ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না মানুষ আমাকে এতো ভালোবাসে।’ কারো প্রতি আমার রাগ নেই। ওই ছেলেটার প্রতিও আমার কোনো রাগ নাই। বরং ছেলেটির প্রতি আমার মায়া হয়, সে খুবই বিভ্রান্ত।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…