সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

আমি গান গেয়ে কোনো টাকা নিই না

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন, আমি গান গেয়ে কোনো টাকা নিই না। গান গাই ভালোলাগা থেকে। গান আমার শখ। আমার ছোটবেলা থেকে গানের শখ।

২১ জুলাই, শনিবার এফডিসিতে এটিএন বাংলার ‘দুই ১০ দুই ২২’ লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেনে, অনেকে প্রশ্ন করে আপনার মনে খুব দুঃখ। খালি দুঃখের গান গান। এটা ভুল ধারণা। আমি ছোটবেলা থেকে রেকর্ড কালেকশন করতাম। আমার কালেকশনের বেশির ভাগ ছিল দুঃখের গান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের উদ্দেশ্য করে এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, আমি গান পছন্দ করি বলে আপনাদের অনেক শ্রদ্ধা করি। সব সময় আমি আপনাদের শ্রদ্ধার চোখে দেখি। আপনারা মনে করবেন না মাহফুজুর রহমান গান গাইছে বলে আমাদের ভাতটা মারবে। আমি এখন পর্যন্ত একটি পয়সাও গানের জন্য নিইনি। আমার নাম বেচে এটিএন বাংলা লাখ লাখ টাকার অ্যাড (বিজ্ঞাপন) উঠায়। কিন্তু আমি একটি পয়সাও নিই না। আমি পয়সা নিয়ে গান গাইতে আসি নাই।

এ ছাড়া তার টেলিভিশন চ্যানেলের অগ্রগতি নিয়ে মাহফুজুর রহমান বলেন, আমার যদি গুণ না থাকত তাহলে আমি চ্যানেলটাকে এ পর্যায়ে আনতে পারতাম না। ভালো কিছু করতে গেলে খারাপ কিছু হয়ে যায়। যে কাজ করে না তার কোনো দোষ নেই। আর এটা হবেই। যারা কাজ করে তাদের ভুল সব সময় হয়।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…