সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া রুটে বহুমূখী সেতুর দাবিতে পাবনায় মানববন্ধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া রুটে পদ্মা-যমুনা ওপর ওয়াই আকৃতির বহুমূখী সেতু নির্মাণের দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে কাজিরহাট থেকে ঈশ^রদী পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া রুটে পদ্মা-যমুনা ওপর ওয়াই আকৃতির বহুমূখী সেতু নির্মাণে পাবনাবাসীর দাবি দীর্ঘদিনের। এটি নির্মাণ হলে ঢাকার সাথে পাবনার দূরত্ব ৮৩ কিলোমিটার কম হবে। সময় ও অর্থ সাশ্রয়ের পাশপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা সমূহের সাথে দ্রুত যোগাযোগ সুবিধা বাড়বে। তরান্বিত হবে শিল্পায়ন, হ্রাস পাবে বেকার সমস্যা। পাবনাবাসীর দাবি, যেহেতু ঢালারচর পর্যন্ত রেললাইন স্থাপন ও সড়কপথ নির্মাণ হয়েছে, সেহেতু পদ্মা যমুনা নদীর ওপর মানিকগঞ্জের আরিচা, রাজবাড়ির দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট সংযুক্ত করে একটি ওয়াই আকৃতির সেতু নির্মাণ হলেই পূরণ হবে সবার স্বপ্ন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…