সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের সন্ধানপুর ইউপি চেয়ারম্যানসহ শতশত নেতাকর্মীর আ'লীগে যোগদান

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ শতশত নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন ৷ গত ২৪শে ডিসেম্বর (সোমবার) কুশারিয়া গন উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি আওয়ামীলীগে যোগদান করেন ৷ এসময় চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে যে পরিমান উন্নয়ন করেছে তার উন্নয়নের ধারাবাকিতা রক্ষা করতে এবং ঘাটাইল আসনের নৌকার মাঝি আলহাজ্ব আতাউর রহমান খানের সততা এবং তার মতো ভালো মানুষকে মনোনীত করায় বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেন ৷ তিনি আরও বলেন, সন্ধানপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি সেটা আবারও প্রমান করার লক্ষ্যে আগামী ৩০ তারিখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করে দিবেন ৷
জনসভায় সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শাহজাহান মিয়া আনন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ৷

আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান,ডেপুটি এটর্নী জেনারেল শহিদুল ইসলাম শহিদ এবং জেলা আওয়ামীপন্থী আইনজীবী পরিষদসহ জেলা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রিবৃন্দ ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…