সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুরে ৩ দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ২০ এপ্রিল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে "দ্যা লাইটস টেল" আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।  এ প্রদর্শনী ২০ - ২২ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী  চলবে। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম উক্ত আলোকচিত্র প্রদর্শনীর  ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা, ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য আবু রায়হান রকি, কুমার বিপ্লব দীপন, আবু সায়েম প্রমুখ। তিন দিনব্যাপী "দ্যা লাইটস টেল" আলোকচিত্র প্রদর্শনীতে দিনাজপুরের ফটোগ্রাফিক সোসাইটির সদস্যসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশের আলোকচিত্রীরা অংশ গ্রহণ করেন। উক্ত প্রদর্শনীতে প্রায় ২ শতাধিক আলোকচিত্রীর ক্যামেরায় তোলা ছবি প্রদান করা হয়। পরে যাচাই-বাছাই করে ৫০ জন আলোকচিত্র শিল্পীর ছবি প্রদর্শনের জন্য স্থান পায়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আলোকচিত প্রদর্শনী আয়োজনে দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি  এবং সহযোগীতা করেছেন জেলা শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…