সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আসন্ন দুর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে পাবনায় জেলা মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করার লক্ষ্যে জেলা মহিলা পরিষদের উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, জেলা মহিলা পরিষদের সভাপতি পূরবী মৈত্র ও সাধারণ সম্পাদক কামরুন নাহার জলি, পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারীয়ান প্রভাষ চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বলাই চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু প্রমুখ।

এ মানববন্ধন কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, ধর্মের নামে বিশ্ব জুড়ে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, তৈরি করা হচ্ছে ধর্মকে পূঁজি করে যে মানবতার সংকট। এই অপশক্তিকে মোকাবেলা করে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য দলমত ভুলে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করার আহবান জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…