সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

লিটন হত্যার আসামি গ্রেপ্তার

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার সহযোগী জহিরুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করে। আটক আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াত নেতা ইউনুসের ছেলে এতে দাবি করা হয়।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি লিটনের মৃত্যু হয়।

এ ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক আটক হয়েছে। এর মধ্যে ৮ জনকে রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…