সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গৃহ বধু হত্যার এজাহার নামীয় ০১ নং আসামী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

০৮/০৬/২০১৯ খ্রিঃ রাত্রী ০২.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্ত্বে¡ র‌্যাবের একটি আভিযানিক দল ভিকটিম মোছাঃ লাবলি খাতুন (২২), পিতা- উকিল জোয়াদ্দার, সাং- দুবলিয়া চর পাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে পারিবারিক কলহের জের ধরে শ^াস রোধ করে হত্যার ঘটনা জানতে পেরে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত ০১ নং সন্দেহ ভাজন ভিকটিমের স্বামী মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- কাশেম মোল্লা, সাং- নলদা, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে আটক করে আতাইকুলা থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। যাহা পাবনা জেলার আতাইকুলা থানার মামলা নং-০২, তারিখ ০৮ জুন ২০১৯ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ। এজাহার নামীয় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…