সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে আজ ২৫এপ্রিল মঙ্গলবার ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। উক্ত অর্থ বছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় ১,৪২,০৫,৩৯৪ টাকা এবং রাজস্বসহ বিভিন্ন খাত আয় ধরা হয়েছে প্রায় ১,২৫,০৪,৫৮৭ টাকা। সার্বিক বাজেট ঘাটতি প্রায় ১,৫০,৯৩৫ টাকা। উন্মুক্ত বাজেট পেশ করেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব মোঃ জুলফিকার আলী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজেবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মঞ্জুর মোর্শেদ তালুকদার, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ইউনিয়ন পরিষদের সাধারন ও সংরক্ষিত সদস্যসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাধারন জনগণ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…