সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ইউনিয়ন পরিষদ থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৮

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের ভিতরের একটি কক্ষ  থেকে আল আমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৪ টার সময় ওই লাশ উদ্ধার করে পুলিশ। সে বড়ভিটা ইউনিয়নের আজিজার রহমানের ছেলে।
 এ ঘটনায় আলআমিনের চার শ্যালক, রোকন (২৫) রুবেল (২২) রিপন (২৮) নিশাত ২৪) আব্দুল লতিফ ও হামিদুল ইসলাম নামে  দুই গ্রাম পুলিশ, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলু মিয়া। ৭,৮,৯, নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্যার স্বামী চাঁদ মিয়াকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, গতকাল মঙ্গলবার  তাঁর শুশুর বাড়ির লোকজন তাঁকে আটকে রেখে নির্যাতন করছে এমন খবর পেয়ে  পুলিশ  উদ্ধার করতে গেলে জানায় আলআমিন তার বাড়িতে চলে গেছে।
 ঘটনার ৫ ঘন্টা পর মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব আমাকে ফোন করে জানায় যে ইউনিয়ন পরিষদের ভিতরের কক্ষে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
 হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…