সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলের কালিহাতীতে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শনিবার (১২ আগস্ট)  রাত ৮ টার দিকে নাগবাড়ী এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, গত ১৪ মার্চ কালিহাতী থানায় স্থানীয় এক গৃহবধূ মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। গত এপ্রিল মাসের শেষ দিকে মিল্টন সিদ্দিকী উচ্চ আদালত থেকে সেই মামলায় জামিনও পেয়েছিলেন। আদালত তাকে ৭ দিনের মধ্যে নিন্ম আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি হাজির হননি। ধর্ষণের ঘটনার পর গৃহবধূর ডাক্তারি পরীক্ষায় তেমন কোন আলামত পাওয়া না গেলেও, ধর্ষিতার জবানবন্দি অনুযায়ী তার পোষাক থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে ধর্ষণের আলামত পাওয়া যাওয়ায় তার ডিএনএ পরীক্ষা শেষ হয়েছে।

আগামীকাল মিল্টন সিদ্দিকীকে আদালতে হাজির করে ৫-৭ দিনের রিমান্ড ও ডিএনএ পরীক্ষার আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী নির্যাতিতা ওই গৃহবধূকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলেঙ্গা রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে নির্যাতিতাকে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় মিল্টন সিদ্দিকী ।

পরে সেখান থেকে ওই গৃহবধূর পরিবার তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেদিন রাতেই নির্যাতিতা ওই গৃহবধূ বাদি হয়ে মিল্টন সিদ্দিকীসহ দুইজনকে আসামী করে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তে হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…