সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে- ৩ ফেব্রুয়ারি

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

৩ ফেব্রুয়ারি, ২০১৭, শুক্রবার। ২১ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪ তম (অধিবর্ষে ৩৪ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৩০  সালের এই দিনে লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫  সালের এই দিনে লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ সালের এই দিনে বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু।
১৯১৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯১৯ সালের এই দিনে লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৯২৫  সালের এই দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭  সালের এই দিনে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮  সালের এই দিনে সাইমন কমিশন ভারতে এলে গণবিৰোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০  সালের এই দিনে ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত।
১৯৩১  সালের এই দিনে নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৪৫  সালের এই দিনে মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ সালের এই দিনে সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৬৯ সালের এই দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।
১৯৭৯  সালের এই দিনে শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরো তীব্রতর হয়ে উঠে।
১৯৮৯  সালের এই দিনে প্যারাগুয়েতে সামরিক অভ্যত্থান।
১৯৯৬  সালের এই দিনে চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত।
১৯৯৭  সালের এই দিনে ভয়াবহ এক অগ্নিকান্ডে কলকাতা বইমেলা ভস্মীভূত হয়।
জন্ম
১৮০৯ সালের এই দিনে জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্মগ্রহণ করেছিলেন।
১৮৭৩  সালের এই দিনে কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৮৩ সালের এই দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবীর জন্ম।
মৃত্যু
১৪৬৮ সালের এই দিনে মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গের মৃত্যু।
১৯২৪  সালের এই দিনে আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইলসনের মৃত্যু।
১৯৩৫  সালের এই দিনে ভারতীয় স্বাধিকার আন্দোলনে অংশ নেওয়া অন্যতম বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যু(ফাঁসি হয়েছিল)।
১৯৬৯ সালের এই দিনে মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত।
১৯৭৬  সালের এই দিনে বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষের মৃত্যু।
১৯৭৭  সালের এই দিনে রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…