সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইফতারের ১১ মিনিট আগেই বিটিভিতে মাগরিবের আযান প্রচার

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ শনিবার বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচারিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মানুষ। অনেকে ইফতার করে ফেলেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আজ ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচারিত হয়।

এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে। সরকারি এই টিভি চ্যানেল দেখে যারা ইফতার করেছেন তারা চরম বিক্ষুব্ধ।

এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আযানের সঙ্গে ঢাকার আযানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…